প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৫৯:০৮ প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়ার চারটি আসনের প্রাপ্ত বেসরকারি ফলাফলের ভিত্তিতে তিনটিতে জামায়াতে ইসলামীর প্রার্থীরা এগিয়ে আছেন। আর একটি আসনে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী।
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে ১৩৫ কেন্দ্রের মধ্যে ৯৩ কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা ১ লাখ ২৪ হাজার ৯৬৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোঃ বেলাল উদ্দিন ৬৩ হাজার ১৬০ ভোট পেয়েছেন।
কুষ্টিয়া-২ (মিরপুর ভেড়ামারা) আসনে ১৭০ কেন্দ্রের মধ্যে ৮৫ কেন্দ্রের ফলাফলে জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ আব্দুল গফুর ৯৩ হাজার ৬৬১ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী পেয়েছেন ৭০ হাজার ৮৭৫ ভোট।
কুষ্টিয়া-৩ (সদর) আসনে আলোচিত ইসলামী বক্তা ও জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা এগিয়ে রয়েছেন। এ আসনে ১৪২টি কেন্দ্রের মধ্যে ৬১ কেন্দ্রের বেসরকারি ফলাফলে মুফতি আমির হামজা ৭৯ হাজার ৪৪০ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রকৌশলী জাকির হোসেন সরকার ৫৩ হাজার ৮৭১ ভোট পেয়েছেন।
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে ১৫২ কেন্দ্রের মধ্যে ৯৫টি কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ আফজাল হোসেন ১ লাখ ৯ হাজার ৪৭৫ ভোট পেয়ে এগিয়ে আছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমি পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৮৪৬ ভোট।




















