সারাদেশ

খালিয়াজুরীতে সাধারণ মানুষের কল্যাণে কাজ করছেন ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ স্বাধীন

  সোহেল খান দূর্জয়, নেত্রকোনা: ২৪ জানুয়ারি ২০২৬ , ২:২৪:১২ প্রিন্ট সংস্করণ

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন একজন সৎ, নিষ্ঠাবান ও সফল জনপ্রতিনিধি হিসেবে ইতোমধ্যে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। বহু বাধা ও প্রতিবন্ধকতা ডিঙিয়ে তিনি গাজীপুর ইউপি চেয়ারম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। পরিশ্রম, সাহস, ইচ্ছাশক্তি, একাগ্রতা ও প্রতিভার সমন্বয়ে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি।

তারেক রহমানের উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে এবং নেত্রকোনা-৪ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নির্দেশনায় তিনি মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করছেন। ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই জনপ্রিয় নেতা।

স্থানীয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। এলাকার হতদরিদ্র মানুষের উন্নয়নে তার নিরন্তর প্রয়াস সর্বমহলে প্রশংসিত হয়েছে। রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান, সামাজিক উন্নয়নসহ নানা প্রকল্প বাস্তবায়নে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে তিনি নিজের ইউনিয়নসহ পুরো উপজেলার মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। এর মাধ্যমে দলের ভাবমূর্তিও উজ্জ্বল হয়েছে।

ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত সৎ, সময়নিষ্ঠ ও সদা হাস্যোজ্জ্বল। অহংকারবিহীন এই মানুষটি দলমত নির্বিশেষে সবার কাছে প্রিয়। তিনি শুধু ধানের শীষের জন্যই নন, সর্বোপরি কাজ করছেন সাধারণ মানুষের কল্যাণের জন্য। দলীয় নেতাকর্মী থেকে শুরু করে এলাকার যে কোনো মানুষের বিপদ-আপদে তিনি ছুটে যান। উদার মানসিকতার অধিকারী এই নেতা ইতোমধ্যে পুরো উপজেলায় একজন ‘সাদা মনের মানুষ’ হিসেবে পরিচিতি লাভ করেছেন।

ইতোমধ্যে সমাজের সকল মতাদর্শের মানুষের কাছে তিনি একজন দক্ষ ও পরিশ্রমী ব্যক্তি হিসেবে সুপরিচিত। ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় সাধারণ জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে তিনি একজন সফল ও জনপ্রিয় ইউপি চেয়ারম্যান হিসেবে সর্বশ্রেণীর মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।

আরও জানা যায়, আব্দুর রউফ স্বাধীন ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। মেধা, কর্মপ্রয়াস, শ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে ব্যবস্থাপনাগত দক্ষতা অর্জন করে তিনি নিজেকে গড়ে তুলেছেন এক উজ্জ্বল দৃষ্টান্তে। এলাকার গরিব-দুঃখী মানুষের পাশে থেকে তিনি সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ফলে গাজীপুর ইউনিয়নসহ পুরো উপজেলায় তিনি একজন প্রকৃত জনদরদী হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় ছোটবেলা থেকেই তিনি সহজ-সরল, সৎ ও মেধাবী মানুষ হিসেবে পরিচিত। ইউনিয়নবাসীর ভালোবাসায় বারবার বিপুল ভোটে নির্বাচিত হয়ে তিনি উপজেলার সর্বস্তরে উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। সামাজিক সচেতনতা ও মানবিক সেবার অনন্য উদ্যোগ তাকে একজন মানবদরদী নেতার উচ্চতায় অধিষ্ঠিত করেছে।

এ পর্যন্ত তিনি ইউনিয়নের বিভিন্ন রাস্তার উন্নয়ন, স্কুল, মাদ্রাসা ও মসজিদ সংস্কার, বয়স্কভাতা ও বিধবাভাতা সঠিকভাবে বিতরণ এবং নানা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছেন। গ্রাম্য শালিসের মাধ্যমে ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন সমস্যার সমাধানেও তিনি কার্যকর ভূমিকা রাখছেন। নির্বাচিত হওয়ার পর থেকে নিয়মিত অফিস করে স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে প্রতিটি উন্নয়নমূলক কাজ দক্ষতার সঙ্গে সম্পন্ন করছেন, যা এখনও চলমান রয়েছে।

আগামী দিনেও তিনি তার কর্মদক্ষতার মাধ্যমে গাজীপুর ইউনিয়নসহ পুরো খালিয়াজুরী উপজেলাকে একটি আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবেন—এমনটাই প্রত্যাশা গাজীপুর ইউনিয়নসহ সমগ্র খালিয়াজুরীবাসীর।

আরও খবর

Sponsered content