জাতীয়

চাঁদাবাজির তথ্য জানতে ওয়েবসাইট খুললেন মির্জা ফখরুল

  প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি ২০২৬ , ৬:২২:১২ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ আসনের বাসিন্দাদের যেকোনো অভিযোগ কিংবা সমস্যা জানতে একটি ওয়েবসাইট চালু করেছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে মির্জা ফখরুল লিখেছেন, ‘ঠাকুরগাঁও-১ এর যেকোনো এলাকায় যেকোনো ধরনের চাঁদাবাজি, দখলবাজি, অন্যায়/অপরাধ বা যেকোনো সমস্যার কথা সরাসরি আমাকে আমার ওয়েবসাইট-এর মাধ্যমে জানান।’

 

তিনি আরও লিখেছেন, ‘৭ জানুয়ারি ওয়েবসাইট উদ্বোধন হবার পর থেকে আমরা ইতোমধ্যে অনেক মেসেজ পেয়েছি জানিয়ে ঠাকুরগাঁও-১ আসনের এমপি বলেন, আমার টিম মেসেজ কম্পাইল করছে। শীঘ্রই রেস্পন্ড করবো।’

আরও খবর

Sponsered content