সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত প্রশাসক হারুনুর রশিদ

  মোঃ অনিক দেওয়ান , স্টাফ রিপোর্টার  ১৬ মার্চ ২০২৬ , ৪:৪৩:৫৩ প্রিন্ট সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছেন সদ্য নিযুক্ত প্রশাসক মো. হারুনুর রশীদ। সোমবার (১৬ মার্চ) বেলা ১২ টার দিকে প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর এ কথা বলেন তিনি।
তিনি বলেন, জেলার আসন গুলোতে আমরা (বিএনপি) পরাজিত হয়েছি। চাঁপাইনবাবগঞ্জের জেলা যেন উন্নয়ন থেকে পিছে না পড়ে, সে জন্য প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন। জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে এক নম্বর প্রায়োরিটি। জেলা পরিষদের মাধ্যমে এই জেলার উন্নয়ন কর্মকাণ্ডকে আমি আরো এগিয়ে নেব।
এ সময় জেলা পরিষদের কর্মকর্তারা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর প্রথম কর্মদিবস হিসেবে তিনি সবার সঙ্গে কুশল বিনিময় করেন। সেখানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ,জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলামসহ অন্যরা।

আরও খবর

Sponsered content