রাজনীতি

ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

  প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০২৫ , ৩:৪০:০০ প্রিন্ট সংস্করণ

ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত কবলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার দুপুর ২টা দিকে তিনি বনানী কবরাস্থানে যান। কবরের পাশে নিরবে কিছুক্ষন দাঁড়িয়ে থাকেন। এরপর সুরা ফাতেহা ও দরুদ শরীফ পাঠ করে ভাইয়ের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন তারেক রহমান।

২০১৫ সালের ২৫ জানুয়ারি মালয়েশিয়ায় হুদরোগে আক্রান্ত হয়ে মারা যান আরাফাত রহমান কোকো। ওই সময়ে লন্ডনে নির্বাসিত ছিলেন তারেক রহমান।

মারা যাওয়ার একদিন পরে কোকোর মরদেহ দেশে এনে বনানী কবরাস্থানে দাফন করা হয়।

ছোট ভাইয়ের কবর জিয়ারতে শেষ করে তারেক রহমান যান বনানীর সামরিক কবরাস্থানে, যেখানে শুয়ে আছেন তার শ্বশুড় সাবেক নৌ বাহিনী প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খান।

তার কবরের পাশে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন তারেক রহমান।

আরও খবর

Sponsered content