প্রতিনিধি ৩১ ডিসেম্বর ২০২৫ , ১১:৩৬:৩৩ প্রিন্ট সংস্করণ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার জন্য জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ বুধবার (৩১ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার পর খুলে দেওয়া হয়েছে। কয়েক মিনিটের মধ্যে গেটটি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।
দক্ষিণ প্লাজা এলাকার দুটি বড় মাঠ জানাজার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এ মাঠে দেশের বিভিন্ন জেলা থেকে আগত শোকার্ত মানুষ দাঁড়িয়েছেন। এর আগে সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শোকার্ত মানুষের ঢল নেমেছে।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার জানাজা বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজার পর তিনি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।





















