প্রতিনিধি ২৪ আগস্ট ২০২৬ , ৬:৫৭:১২ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড-এর পুনর্গঠিত শরীআহ সুপারভাইজরী কমিটির ৭ম সভা ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন শরীআহ সুপারভাইজরী কমিটির সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আব্দুস সামাদ সিএসএএ। এতে কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ড. আবু ছালেহ মুহাম্মদ তরিকুল ইসলাম এবং এইচ. এম. মুস্তাফিজুর রহমান।
এছাড়াও সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: ওবায়দুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় জনাব মোহাম্মদ জিয়াউল করিম ও জনাব মো: জহিরুল আলম এবং শরীআহ সেক্রেটারি জনাব ফরিদ আহমেদ উপস্থিত ছিলেন।





















