সারাদেশ

তেঁতুলিয়ায় জাতীয় নাগরিক পার্টির ৬৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

  মোঃ মিজানুর রহমান মিন্টু, স্টাফ রিপোর্টার: ১৬ জানুয়ারি ২০২৬ , ৮:৪০:৩৭ প্রিন্ট সংস্করণ

 

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৬৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ হাবিবুর রহমান হাবিব এবং সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন মো. সাইদার রহমান।

পঞ্চগড় জেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এ.বি.এম. জুলফিকার আলম নয়ন ও সদস্য সচিব মো. আব্দুল লতিফ স্বাক্ষরিত দলীয় প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজমুল হক নয়ন। যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান ও মোছা. মরজিনা আক্তার মাহি। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন সাজিদুর রহমান। যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন শাহালম। সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন মো. আব্দুল মতিন এবং প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মনির হোসেন।

দলীয় সূত্র জানায়, আগামী ছয় মাসের জন্য তেঁতুলিয়া উপজেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে দলীয় কার্যক্রম আরও গতিশীল করা এবং সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে কমিটি কাজ করবে।

আরও খবর

Sponsered content