প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২৬ , ৮:১৬:১৬ প্রিন্ট সংস্করণ
নওগাঁর ধামইরহাটে প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে ধানক্ষেতে থেকে প্রায় সাড়ে ৬ হাজার লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার জাহানপুর ইউনিয়নের মঙ্গলবাড়ী এলাকার মুকুন্দপুর গ্রামের কামারপাড়ার এক ধানক্ষেত থেকে এ বিপুল পরিমাণ মদ জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন ও থানা পুলিশ সূত্রে জানা যায়, কামারপাড়ায় স্কুল ও কলেজগামী ছাত্রদের কাছে চোলাই মদ বিক্রি করা হয়- এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানকালে ধামরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটি দল ধানক্ষেত থেকে ৩৫টি প্লাস্টিকের ড্রাম, ১০টি প্লাস্টিকের ব্যাগে ও পাঁচটি অ্যালুমিনিয়ামের পাত্রে রাখা চোলাই মদ জব্দ করে। জব্দকৃত চোলাই মদের পরিমাণ প্রায় সাড়ে ৬ হাজার লিটার।
পরে জনসম্মুখে ধামইরহাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের রায়ে উদ্ধার করা মদ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।



















