সারাদেশ

নবাবগঞ্জে শিশুহত্যার প্রতিবাদে শিক্ষার্থী-অভিভাবকদের নীরবতা কর্মসূচি

  মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি ৪ মার্চ ২০২৬ , ৪:১৫:৪৩ প্রিন্ট সংস্করণ

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় অবস্থিত আফতাবগঞ্জ চাইল্ড কেয়ার প্রি-ক্যাডেট স্কুলে শিশু সিরাজুল ইসলাম (সামস) হত্যার প্রতিবাদে শোক র‍্যালি ও নীরবতা কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (৪ মার্চ) সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে অধ্যক্ষ ইয়াসমিন আরা লাকী’র নেতৃত্বে শোক র‍্যালি বের হয়। র‍্যালিটি কুশদহ ইউনিয়ন পরিষদসহ আফতাবগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়।
র‍্যালিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সবার হাতে ছিল শোকের প্রতীক কালো ব্যাজ ও ব্যানার। পুরো কর্মসূচি জুড়ে ছিল শোকাহত ও নীরব পরিবেশ।
র‍্যালি শেষে নিহত শিশু সিরাজুল ইসলাম (সামস) এর আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় শিক্ষক ও অভিভাবকরা ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন, একটি নিষ্পাপ শিশুর এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সে জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

আরও খবর

Sponsered content