প্রচ্ছদ » প্রচ্ছদ » নবীনগরে তিতাস নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার
নবীনগরে তিতাস নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার
নবীনগর( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ১২ মার্চ ২০২৫ , ৯:২১:৫৮প্রিন্ট
সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর গ্রাম সংলগ্ন তিতাস নদীতে গতকাল বুধবার(১২ মার্চ) সকালে ভেসে ওঠা অজ্ঞাতনামা এক বৃদ্ধের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে নবীনগর থানা পুলিশ। বৃদ্ধের বয়স আনুমানিক ৬০ বছর। উদ্ধারকৃত লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, বুধবার সকালে তিতাস নদীর পাড় দিয়ে লোকজন যাওয়ার সময় নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। ওই বৃদ্ধের লাশটির কোন পরিচয় পাওয়া যায়নি। তার চোখে আঘাতের চিহ্ন রয়েছে, ধারণা করা হচ্ছে হত্যার পর লাশটিকে দুর্বৃত্তরা নদীতে ফেলে চলে যায়।
নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, মরদেহের পরিচয় ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে পুলিশ তদন্ত শুরু করেছে। লাশটির পরিচয় পাওয়া গেলে ঘটনার মোটিভ জানা যাবে।