আইন-আদালত

নাভানা গ্রুপের সাজেদুলসহ ৪ জনের জামিন মঞ্জুর

  প্রতিনিধি ২৪ জুন ২০২৬ , ১২:১৪:১৯ প্রিন্ট সংস্করণ

শ্রম আইনের মামলায় গ্রেপ্তার হওয়া নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামসহ চার আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার ঢাকার প্রথম শ্রম আদালতের বিচারক গোলাম আজম তাদের জামিন মঞ্জুর করেন। আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে একই দিন ভোরে সাজেদুল ইসলামকে রাজধানীর বনানীর ডি ব্লকের ১৫ নম্বর সড়কের বাসা থেকে গ্রেপ্তার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। পরে আদালতে হাজির করা হলে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

একই মামলার আরও তিন আসামিও আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

আরও পড়ুন: নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার

সংশ্লিষ্ট সূত্র জানায়, আফতাব অটোমোবাইলসের এক সাবেক কর্মকর্তার প্রায় ২৩ লাখ টাকা পাওনা পরিশোধ না করায় দায়ের করা শ্রম আইনের মামলায় সাজেদুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন ঢাকার প্রথম শ্রম আদালত।

এর আগে মঙ্গলবার রাত থেকে সাজেদুল ইসলামের বাসার সামনে অবস্থান নেয় পুলিশ। তবে গভীর রাত পর্যন্ত বাসার ভেতরে প্রবেশ করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে বুধবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলাটির পরবর্তী কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী চলবে বলে জানা গেছে।

আরও খবর

Sponsered content