সারাদেশ

নেত্রকোনায় সংস্কৃতি মঞ্চের উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

  সোহেল খান দূর্জয়, নেত্রকোনা : ১৯ জানুয়ারি ২০২৬ , ১১:৪২:১৯ প্রিন্ট সংস্করণ


নেত্রকোনায় সংস্কৃতি মঞ্চ-এর উদ্যোগে গুণীজনের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনের তৃতীয় তলায় সংস্কৃতি মঞ্চ, নেত্রকোনার আয়োজনে প্রিয় গুণীজনদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কনক পণ্ডিত এবং সঞ্চালনা করেন সুলতানা রাজিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সংস্কৃতিজন মোজাম্মেল হক বাচ্চু এবং নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিমসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আলোচনা শেষে সংস্কৃতি মঞ্চ, নেত্রকোনার পক্ষ থেকে তৃণমূল নারী জাগরণে বিশেষ অবদানের জন্য নারী উদ্যোক্তা ও সমাজকর্মী আপরোজা আক্তার লিজাকে এবং বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য কবি ও কথাসাহিত্যিক ইভান অনিরুদ্ধকে “সংস্কৃতি মঞ্চ পুরস্কার-২০২৫” ও সংবর্ধনায় ভূষিত করা হয়।

অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আরও খবর

Sponsered content