জাতীয়

পহেলা বৈশাখে মেট্রোরেল চলাচল নিয়ে নতুন সিদ্ধান্ত

  প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২৬ , ১:০০:০৫ প্রিন্ট সংস্করণ

পহেলা বৈশাখ উপলক্ষে মেট্রোরেল চলাচল নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামীকাল মঙ্গলবার মেট্রোরেলের দুটি স্টেশন আংশিক ও পূর্ণ সময়ের জন্য বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

আজ সোমবার উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী স্বাক্ষরিত প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানেো হয়েছে।

ডিএমটিসিএল় জানিয়েছে, এতদ্বারা মেট্রোরেলের সম্মানিত যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, ১৪ এপ্রিল, ২০২৬ (৩১ বৈশাখ, ১৪০৩) তারিখ মঙ্গলবার শাহবাগ মেট্রো স্টেশন (দুপুর ১২টা পর্যন্ত) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন (সারাদিন) বন্ধ থাকবে।

সাময়িক এ অসুবিধার জন্য যাত্রীসাধারণের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

আরও খবর

Sponsered content