সারাদেশ

পাটকেলঘাটায় দুই ইটভাটাকে আড়াই লাখ টাকা জরিমানা

  সাতক্ষীরা প্রতিনিধি : ৭ এপ্রিল ২০২৬ , ১২:৫৩:৪৯ প্রিন্ট সংস্করণ

সাতক্ষীরার পাটকেলঘাটায় পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে দুটি ইটভাটাকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৭ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আদালত সূত্রে জানা যায়, প্রয়োজনীয় পরিবেশগত ছাড়পত্র ও বৈধ কাগজপত্র ছাড়া কার্যক্রম পরিচালনার অভিযোগে ইসলামকাটি এলাকার ‘রানী ব্রিকস’ এবং জেঠুয়া এলাকার ‘ব্রাদার্স ব্রিকস’-এর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান সংশ্লিষ্টরা জানান, ‘রানী ব্রিকস’ দীর্ঘদিন ধরে অন্য একটি ইটভাটার কাগজপত্র ব্যবহার করে অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে অভিযান চালিয়ে দণ্ডবিধি ও পরিবেশ আইনের আওতায় জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম বলেন, পরিবেশ আইন অমান্য করে অবৈধভাবে ইটভাটা পরিচালনার কারণে এ জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content