ফেনী প্রতিনিধি ৭ আগস্ট ২০২৬ , ১১:৪৫:৫৩ প্রিন্ট সংস্করণ
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পরশুরাম উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোটরসাইকেল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে পরশুরাম বাজারে মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সভাপতি আব্দুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জুনায়েদের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার প্রচার সম্পাদক এইচ এম নুরুজ্জামান।
বক্তব্যে তিনি বলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যুবসমাজকে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করার লক্ষ্য নিয়ে কাজ করছে। সংগঠনের মাধ্যমে অনেক তরুণ সুশৃঙ্খল ও আদর্শভিত্তিক জীবনধারার দিকে এগিয়ে এসেছে বলেও তিনি দাবি করেন। তিনি আরও বলেন, যুবসমাজকে ইতিবাচক ও নৈতিক নেতৃত্বে সম্পৃক্ত করতে সংগঠনটি বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে যাচ্ছে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পরশুরাম উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ইউনুস, বামুক পরশুরাম উপজেলা সাধারণ সম্পাদক নুরুল আলম এবং ইসলামী যুব আন্দোলন পরশুরাম উপজেলা শাখার সহসভাপতি আমিনুল ইসলামসহ স্থানীয় নেতারা।





















