জাতীয়

প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ হলেন মেহেদুল ইসলাম

  প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি ২০২৬ , ৫:৪৯:৫৭ প্রিন্ট সংস্করণ

প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ পদে নিয়োগ পেয়েছেন মো. মেহেদুল ইসলাম। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে বুধবার (১৮ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. মেহেদুল ইসলামকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি গ্রেড-৪ স্কেলের সর্বশেষ ধাপের বেতনে এ দায়িত্ব পালন করবেন। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) এই চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

আরও খবর

Sponsered content