প্রচ্ছদ

বগুড়ায় তীর টিমের অসুস্থ ভুবন চিল উদ্ধার

  বগুড়া জেলা প্রতিনিধি ২১ মে ২০২৫ , ২:৫৯:৪৮ প্রিন্ট সংস্করণ

বগুড়ায় অসুস্থ ভুবন চিল উদ্ধার করেছে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন ‘টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (তীর)’।

বুধবার সকালে শহরের রহমান নগর এলাকা থেকে এ চিল উদ্ধার করা হয়। পরে ভুবন চিলটি সামাজিক বন বিভাগ, বগুড়া শাখার কাছে হস্তান্তর করে তীরের সদস্যরা।

উদ্ধারে উপস্থিত ছিলেন তীরের সভাপতি আশা মনি, সাবেক সভাপতি হোসেন রহমান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, দপ্তর সম্পাদক সুজন মিয়া ও সহপ্রচার সম্পাদক জাকারিয়া।

তীরের সভাপতি আশা মনি বলেন, “উদ্ধারের সময় দেখা যায় পাখিটি অসুস্থ। বন বিভাগের পরামর্শ অনুযায়ী প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ভুবনচিল আমাদের দেশীয় শিকারি পাখি। আবাস ও খাদ্য সংকটে এরা বিপন্ন হয়ে পড়ছে। সংরক্ষণে আমাদের সক্রিয় হওয়া জরুরি।”

উল্লেখ্য, ২০১১ সাল থেকে ‘তীর’ জীববৈচিত্র্য, পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করছে। সংগঠনটি দেশের সর্বোচ্চ জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ পদক পেয়েছে।

সামিদুল ইসলাম / এমআই

আরও খবর

Sponsered content