সারাদেশ

বিশ্ব স্বাস্থ্য দিবসে সাতক্ষীরায় শিক্ষার্থীদের মধ্যে হাম বিষয়ে সচেতনতা ক্যাম্পেইন

  সাতক্ষীরা প্রতিনিধি : ৭ এপ্রিল ২০২৬ , ১:৪৬:০১ প্রিন্ট সংস্করণ

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে হাম রোগের ঝুঁকি ও প্রতিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে একটি বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এই কর্মসূচির আয়োজন করে সামাজিক সংগঠন ন্যাশনাল ব্রাইটেন অ্যাসোসিয়েশন (এনবিএ)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজের চিকিৎসক ডা. ত্রিতীর্থ ঘোষ। তিনি বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ হলেও সময়মতো টিকা গ্রহণ ও সচেতনতার মাধ্যমে এটি প্রতিরোধ সম্ভব। এ ক্ষেত্রে শিশুদের পুষ্টি ও ব্যক্তিগত পরিচ্ছন্নতার দিকে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

ক্যাম্পেইনে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শিশুদের স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন জিজ্ঞাসার উত্তর দেন অতিথি চিকিৎসক। এ ছাড়া সঠিকভাবে হাত ধোয়া ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মসূচি বাস্তবায়নে এনবিএ-এর সদস্য সুদীপ্ত দেবনাথ, শাশ্বত বিশ্বাস, মো. সামছুল আরেফিন, মুশফিক-উর-রহমান ও করিমন নেছা শান্তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকু, সহকারী প্রধান শিক্ষক খান মাকছুদুর রহমান এবং সহকারী শিক্ষক শেখ মোবাশশেরুর রহমানসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content