সারাদেশ

বোনের বাড়িতে এসে নারীর আত্মহত্যা

  প্রতিনিধি ২১ আগস্ট ২০২৬ , ৮:০৮:৫৩ প্রিন্ট সংস্করণ

রংপুরের তারাগঞ্জ উপজেলায় বোনের বাড়িতে ঘুরতে এসে জানুফা বেগম নামে এক নারী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। আজ শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের পাইকারপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত জানুফা বেগম (৪২) রংপুরের বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাঠানেরহাট এলাকার বাসিন্দা মো. অপি ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, জানুফা বেগম অনেকদিন থেকে অসুস্থ ছিলেন। আজ শুক্রবার তিনি উপজেলার সয়ার ইউনিয়নের পাইকার পাড়ায় বোনের বাড়িতে বেড়াতে আসেন এবং সেখানে তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

সয়ার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুল হামিদ বলেন, ‘জানুফা বোনের বাড়িতে বেড়াতে এসে আত্মহত্যা করেছেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক।’

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, ‘জানুফা কয়েকদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। বোনের বাড়িতে বেড়াতে এসে তিনি আত্মহত্যা করেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

আরও খবর

Sponsered content