প্রচ্ছদ

ভারশোঁ ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক

  নওগাঁ প্রতিনিধিঃ ৬ মে ২০২৫ , ৯:৩৮:৫০ প্রিন্ট সংস্করণ

নওগাঁর মান্দায় ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন স্থানীয় সরকার নওগাঁ’র উপ-পরিচালক (উপ-সচিব) টি এম এ মমিন।

মঙ্গলবার (৬ মে) উপজেলার ১নং ভারশোঁ ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন তিনি। নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে গ্রাম আদালতের বিভিন্ন কার্যক্রম ও ইউনিয়ন পরিষদের অন্যান্য সকল সেবা সম্পর্কে খোঁজ খবর নেন এবং হয়রানিমুক্ত সেবা প্রদানের জন্য পরিষদের কর্মকর্তাসহ সকল জন প্রতিনিধিদের প্রতি দিক নির্দেশনা প্রদান করেন।

এর আগে গত প্রায় ১ মাস পূর্বে জেলা প্রশাসক আব্দুল আওয়াল অত্র ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

এছাড়াও গত সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার শাহ আলম মিয়া অত্র ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন ভারশোঁ ইউ’পি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন , প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার মন্ডল, ইউ’পি সদস্য মানিকজান,শামসুন্নাহার,চান মুন্সি,মাহফুজ আলম,মজিবর রহমান,মোস্তাফিজুর রহমান এবং সেলিম উদ্দিন প্রমূখ।

মাহবুবুজ্জামান সেতু /এমআই

আরও খবর

Sponsered content