সিলেট প্রতিনিধি ৪ অক্টোবর ২০২৬ , ১২:২৭:৩৩ প্রিন্ট সংস্করণ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী ও প্রযুক্তিপ্রেমী নাজমুন নাহার হিরা অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ও প্রযুক্তি আয়োজন Network X 2026-এ অংশগ্রহণের জন্য নিবন্ধিত হয়েছেন।
আয়োজক প্রতিষ্ঠান Informa Telecoms & Media Limited-এর পক্ষ থেকে তার নামে ভিসা আবেদনের জন্য আনুষ্ঠানিক Visa Letter of Invitation ইস্যু করা হয়েছে। আগামী ১৩ থেকে ১৫ অক্টোবর ভিয়েনার VIECON Vienna Congress & Convention Center-এ Network X 2026 অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নাজমুন নাহার হিরার ইভেন্ট রেজিস্ট্রেশন ও ডিজিটাল পাস সম্পন্ন হয়েছে। রেজিস্ট্রেশন অনুযায়ী তিনি Complimentary Expo Pass-এর মাধ্যমে আয়োজনে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।
Network X টেলিকমিউনিকেশন ও প্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিষ্ঠান, পেশাজীবী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের একটি প্ল্যাটফর্মে যুক্ত করে। আয়োজনটিতে প্রযুক্তি ও সেবার প্রদর্শনীর পাশাপাশি সংশ্লিষ্ট খাতের পেশাজীবীদের মধ্যে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ থাকে।
নাজমুন নাহার হিরা বলেন, “এ ধরনের আন্তর্জাতিক আয়োজনে অংশগ্রহণের সুযোগ আমার জন্য অত্যন্ত আনন্দের। বিশ্বের বিভিন্ন দেশের প্রযুক্তি খাতের পেশাজীবীদের সঙ্গে যোগাযোগ, নতুন ধারণা ও অভিজ্ঞতা অর্জনের সুযোগটি কাজে লাগাতে চাই। অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যতে আমার শিক্ষা, গবেষণা ও পেশাগত উন্নয়নে কাজে লাগাতে চাই।”





















