রাজনীতি

মওদুদ-কাদেরের আসনে লড়বেন এনসিপির হুমায়রা

  প্রতিনিধি ১১ ডিসেম্বর ২০২৫ , ৬:৩৭:৫৭ প্রিন্ট সংস্করণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ ও সদর আংশিক) আসনে শাপলা কলি প্রতীকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে লড়বেন দলের যুগ্ম সদস্যসচিব ও সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়রা নুর। এই আসনে প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্বাচন করেছিলেন।

হুমায়রা নূর নোয়াখালীর অশ্বদিয়া ইউনিয়নের মাইনুদ্দিন হাজী বাড়ির ডা. এ বি এম ইয়াহিয়ার মেয়ে ও অশ্বদিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা শামসুল হুদার নাতনী।

হুমায়রার মা হলি ফ্যামিলি মেডিকেল কলেজের প্রফেসর ডা. নাজনীন আখতার। এছাড়াও তার স্বামী ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান এ আসনের সাবেক এমপি ব্যারিস্টার মওদুদ আহমেদের জুনিয়র এসোসিয়েট ছিলেন।

প্রাথমিকভাবে দলীয় মনোনয়ন পেয়ে এডভোকেট হুমায়রা নূর বলেন, ‘সততা, ন্যায়পরায়ণতা আর অন্যায়ের সঙ্গে আপোষহীনতাই আমার শক্তি। আমার নিজের সন্তানকেও আমি শিখিয়েছি জীবনে হাজার কঠিন পরিস্থিতিতেও সৎ থাকার।’

তিনি আরও বলেন, ‘আমাকে শাপলা কলিতে ভোট দিয়ে বিজয়ী করলে এলাকার উন্নয়ন, অধিকার ও জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করাই হবে আমার একমাত্র লক্ষ্য।’

আরও খবর

Sponsered content