মেহেরপুর প্রতিনিধি: ২৫ ডিসেম্বর ২০২৫ , ১২:১৪:০৩ প্রিন্ট সংস্করণ
মেহেরপুরের গাংনীর কাজিপুর সীমান্তে ভারতীয় মদ, যৌন উত্তেজক ট্যাবলেট এবং চকলেট বাজি উদ্ধার করেছে বিজিবি। বুধবার (২৪ ডিসেম্বর) রাত দেড়টার দিকে কাজিপুর বর্ডার পাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এই সামগ্রী জব্দ করা হয়।
৪৭ বিজিবি ব্যাটেলিয়ন থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সুবেদার মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে নিয়মিত টহল দলে সীমান্তবর্তী কাজিপুর এলাকার ১৪৬/৪-এস থেকে বাংলাদেশের অভ্যন্তরে কাজিপুর বর্ডার পাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়:
৩০ বোতল ভারতীয় মদ
৭০০ পিস সিলডিনাফিল ট্যাবলেট
১,১৪০ পিস চকলেট বাজি
এই সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা।
বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত সামগ্রীটি পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে ধ্বংস করা হবে। সীমান্তে নিয়মিত টহল চালিয়ে এই ধরনের অবৈধ সামগ্রী প্রতিরোধে কাজ করছে বিজিবি।














