প্রতিনিধি ৩১ জুলাই ২০২৬ , ৯:১৯:০৭ প্রিন্ট সংস্করণ
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের রাজস্ব খাতভুক্ত ১৩তম থেকে ২০তম গ্রেডের পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ১৯। আবেদনের শেষ তারিখ আগামী ৩০ আগস্ট।
এক নজরে নিয়োগ বিজ্ঞন্তি
১. পদের নাম: সহকারী চিত্রশিল্পী
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড–১৩)
২. পদের নাম: কৃষি তথ্য কেন্দ্র সংগঠক
পদসংখ্যা: ২
বেতন স্কেল ও গ্রেড: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)
৪. পদের নাম: অডিও ভিজ্যুয়াল ইউনিট অপারেটর
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
৫. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৬. পদের নাম: গায়ক
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৭. পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ২
বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৮. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১০
বেতন স্কেল ও গ্রেড: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-১৬)
বয়সসীমা: ৩০ জুলাই ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা ওয়েবসাইটে আবেদন ফরম পূরণ করবেন।
আবেদন ফি: ১ থেকে ৭ নম্বর পদ: ১১২ টাকা এবং ৮ নম্বর পদ: ৫৬ টাকা।
আবেদনের সময়সীমা
আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ৩০ জুলাই ২০২৬, সকাল ১০টা।
আবেদন ফরম জমাদানের শেষ তারিখ ও সময়: ৩০ আগস্ট ২০২৬, বিকেল ৫টা।















