সারাদেশ

রমেক হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ চলছে: অতিরিক্ত সচিব

  মো: সাকিব চৌধুরী, স্টাফ রিপোর্টার ৪ এপ্রিল ২০২৬ , ৭:৪৩:৩৯ প্রিন্ট সংস্করণ

স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ হুজুর আলী বলেছেন, দেশের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে এবং এর সুফল শিগগিরই দৃশ্যমান হবে।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় হামের চিকিৎসাসহ সার্বিক স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে হাসপাতালের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন তিনি।

পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতালের তুলনায় রমেক হাসপাতাল এখনো পুরোপুরি কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে পারেনি। তবে সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়িত হলে রংপুর অঞ্চলের স্বাস্থ্যসেবায় উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন আসবে।

তিনি আরও বলেন, হাসপাতালের চলমান উন্নয়ন কাজ দ্রুত শেষ করতে নিয়মিত এমন পরিদর্শন অব্যাহত থাকবে। পাশাপাশি বিভিন্ন সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দেন।

পরে এক মতবিনিময় সভায় তিনি রমেক হাসপাতালের সিন্ডিকেট, দালালচক্র এবং কর্মচারী সংকটসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।

এর আগে অতিরিক্ত সচিব মোহাম্মদ হুজুর আলী হাসপাতালের চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা এবং চলমান উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

আরও খবর

Sponsered content