হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও): ৫ নভেম্বর ২০২৫ , ৩:২৬:৫০ প্রিন্ট সংস্করণ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কৃষকদের মাঝে সরকারি প্রণোদনা হিসেবে গম, সরিষা বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাজিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সহীদুল ইসলাম।
এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রজব আলী, পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহাজান আলী এবং গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মামুনুর রশিদ প্রমুখ।
কৃষি অফিসারের তথ্যমতে, উপজেলার মোট ১১ হাজার ১৫০ জন কৃষক-কৃষাণী এ প্রণোদনা সহায়তা পাবেন। উপস্থিত কৃষকদের প্রত্যেককে ২০ কেজি করে গমের বীজ, ২০ কেজি সার ও ১ কেজি করে সরিষার বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।





















