বিশেষ প্রতিবেদন

রাণীশংকৈলে থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

  রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ২৮ আগস্ট ২০২৫ , ৭:৪৬:৪৮ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানায় বৃহস্পতিবার (২৮ আগস্ট) ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। থানার আয়োজনে এবং অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (রাণীশংকৈল সার্কেল) স্নেহাশিষ চন্দ্র দাস। তিনি বলেন, “আমরা কেউ সমালোচনার উর্ধ্বে নই। তবে রাণীশংকৈলের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এ উপজেলার ভালো খবর শুনলে আমরা খুশি হই, আর খারাপ খবর কষ্ট দেয়। উন্নয়নের জন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সিনিয়র সহ-সভাপতি নূর নবী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি রজব আলী, নায়েবে আমির মিজানুর রহমান মাস্টার, বিএনপির পৌর সভাপতি শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, সাংগঠনিক সম্পাদক এমআর বকুল মজুমদার, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মামুনুর রশীদ, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি সোহরাব আলী প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও জামায়াত নেতৃবৃন্দ, থানা পুলিশের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সাংবাদিকরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসআই রনি।

আরও খবর

Sponsered content