জাতীয়

সংসদ নির্বাচন: ৩ দিনে ইসিতে আপিল ২৯৫ প্রার্থীর

  প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৬ , ৮:৩২:২০ প্রিন্ট সংস্করণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে তৃতীয় দিনে নির্বাচন কমিশনে ২৯৫টি আপিল আবেদন দায়ের করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আপিল দায়ের কেন্দ্রে অঞ্চলভিত্তিক ১০টি বুথে এই আপিল দায়ের করা হয়েছে। ইসির সূ্ত্রে এতথ্য জানা গেছে।

জানা গেছে, বুধবার ১৩১টি আপিল দায়ের করা হয়েছে। এর মধ্যে খুলনা অঞ্চলে ১১টি, রাজশাহী অঞ্চলে ১৫টি, রংপুর অঞ্চলে ৯টি, চট্টগ্রাম অঞ্চলে ১০টি, কুমিল্লা অঞ্চলে ১৯টি, ঢাকা অঞ্চলের ৩১টি, ময়মনসিংহ অঞ্চলে মোট ১৬টি, বরিশাল অঞ্চলে ৯টি এবং ফরিদপুর অঞ্চলের জেলাসমূহে থেকে ৭টি আপিল দায়ের করা হয়।

এর আগে গতকাল মঙ্গলবার রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে দ্বিতীয় দিনে ইসিতে ১২২টি আপিল দায়ের করা হয়। গত সোমবার প্রথমদিনে মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে ৪১টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে একটি আপিল দায়ের করা হয়।

গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নির্বাচনি এলাকায় রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন।

আরও খবর

Sponsered content