নাহিম মিয়া, স্টাফ রিপোর্টার (সিলেট) ১৬ নভেম্বর ২০২৫ , ৭:৪৩:২১ প্রিন্ট সংস্করণ
আধুনিক কম্বিনেশন চিকিৎসা পদ্ধতি নিয়ে সিলেটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে মুন্সি হেলথ কেয়ার। রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় সিলেট নগরীর সোবহানীঘাট এলাকার সিদ্দিক ম্যানশনের দ্বিতীয় তলায় নতুন এই চিকিৎসা সেন্টারের উদ্বোধন করা হয়।
ফাউন্ডার মুন্সি ময়নুল হক এর সভাপতিত্বে এবং সিইও সুফিয়ান আহমেদ শাকিল এর পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মুফতি জিয়াউর রহমান। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মাসুম আহমেদ ও হাফিজ জুবাইর বিন আমীন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. কামরুজ্জামান, ডা. বি. এচ. হাসান প্রমুখ। এছাড়া দৈনিক মতপ্রকাশ ও বিজয়ের কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার এবং কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাঈমসহ সিলেটের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মুন্সি হেলথ কেয়ারের ফাউন্ডার মুন্সি ময়নুল হক বলেন, “এখানে আধুনিক কম্বিনেশন চিকিৎসা পদ্ধতির মাধ্যমে একজন রোগীর পূর্ণাঙ্গ চিকিৎসা দেওয়া হবে। আলোপ্যাথি, হোমিওপ্যাথি, ন্যাচারোপ্যাথি ও পুষ্টিবিদ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি মেডিকেল টিম গঠন করে উন্নতমানের সেবা দেওয়া হবে।”




















