অপরাধ

হিলিতে ওজনে কম ও লাইসেন্স ছাড়া তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

  মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: ৯ মার্চ ২০২৬ , ৭:৪৭:৪৬ প্রিন্ট সংস্করণ

দিনাজপুরের হিলিতে ওজনে কম দেওয়া ও লাইসেন্স ছাড়াই খোলা তেল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেলে হিলি বাজার ও হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর সহায়তায় অভিযান পরিচালনা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা। এ সময় বিএসটিআই দিনাজপুর কার্যালয়ের ইন্সপেক্টর মীর মোহাম্মদ সাইফ আলী উপস্থিত ছিলেন।
অভিযানকালে ওজনে কম দেওয়ার অপরাধে হিলি বাজারের ফজলু ট্রেডার্স নামের একটি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া হিলি স্থলবন্দরের চারমাথা মোড় এলাকায় লাইসেন্স ছাড়াই খোলা তেল বিক্রি করার দায়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা জানান, দেশে তেলের সংকটকে কেন্দ্র করে অনেকেই লাইসেন্স ছাড়া খোলা তেল বিক্রি করছেন এবং কিছু ক্ষেত্রে ওজনে কম দেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আরও খবর

Sponsered content