প্রচ্ছদ

রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালতে ২০০ ঘুঘু পাখি অবমুক্ত

  মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি ৮ আগস্ট ২০২৫ , ১:৪৭:০৫ প্রিন্ট সংস্করণ

রাজশাহীর বাঘা উপজেলা সদরের একটি দোকানে খাঁচাবন্দী ২০০ ঘুঘু পাখি উদ্ধার করে অবমুক্ত করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আজাদ আলী নামের এক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে বিভিন্ন শিকারির কাছ থেকে ঘুঘু কিনে বিক্রি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে বাঘা উপজেলা সদরের ওই দোকানে অভিযান চালানো হলে ৯টি খাঁচায় মোট ২০০টি ঘুঘু পাখি পাওয়া যায়। অভিযান টের পেয়ে আজাদ আলী ঘটনাস্থল থেকে পালিয়ে যান, ফলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক মামলা করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত পাখিগুলো জব্দ করে জনসমক্ষে অবমুক্ত করা হয়।

ইউএনও শাম্মী আক্তার বলেন, “বন্য প্রাণী বিক্রির মতো অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাজার মনিটরিং অব্যাহত থাকবে।” তিনি আরও জানান, অভিযানে অন্য আরও দুই দোকানিকে বিভিন্ন অপরাধে অর্থদণ্ড দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

আরও খবর

Sponsered content