চাকরি

কর্মস্থলে অনুপস্থিতি: সারদা পুলিশ একাডেমির অতিরিক্ত পুলিশ সুপার বরখাস্ত

  রাজশাহী জেলা প্রতিনিধি ২১ আগস্ট ২০২৫ , ১২:৫৩:৫২ প্রিন্ট সংস্করণ

রাজশাহীর সারদা পুলিশ একাডেমির অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজ আল ফারুককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কর্মস্থলে দীর্ঘদিন বিনা অনুমতিতে অনুপস্থিত থাকায় তাকে এই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়।

মঙ্গলবার (১৯ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ কার্যকর করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজ আল ফারুক গত ১ ফেব্রুয়ারি থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সরকারি কর্মচারী বিধিমালা, ২০১৮ অনুযায়ী এটি অসদাচরণ ও পলায়ন হিসেবে শাস্তিযোগ্য অপরাধ।

এ কারণে যেদিন থেকে তিনি অনুপস্থিত রয়েছেন, সেদিন থেকেই তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে বরখাস্তকালীন সময়ে তিনি খোরপোষ ভাতা পাওয়ার যোগ্য থাকবেন।

আরও খবর

Sponsered content