প্রতিনিধি ৪ আগস্ট ২০২৬ , ১২:১২:৩২ প্রিন্ট সংস্করণ
আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার-রপ্তানি পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০৩ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০২ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার – রপ্তানি
লোকবল নিয়োগ: ১০ জন
শিক্ষাগত যোগ্যতা: এমবিএ
অন্যান্য যোগ্যতা: রপ্তানি বিষয়ে ভালো জ্ঞান
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ২২ বছর
কর্মস্থল: গাজীপুর (কালীগঞ্জ)
বেতন: বাজার-সম্মত বেতন
অন্যান্য সুবিধা: আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে আবাসন সুবিধা, মোবাইল বিল, ভ্রমণ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, দুপুর ও রাতের খাবারের সুবিধা (আংশিক ভর্তুকিযুক্ত), প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস, ছুটির বিনিময়ে অর্থ, প্রাণ-আরএফএল আউটলেটগুলোতে ছাড়সহ বাকিতে পণ্য কেনার সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০২ সেপ্টেম্বর ২০২৬















