বিনোদন

রাজশাহী অ্যাসোসিয়েশন ভবনের দোকান দখল অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যমূলক’—আশিকুল আলম লিটু

  রাজশাহী প্রতিনিধি: ২৮ আগস্ট ২০২৫ , ১০:৪৭:৩৬ প্রিন্ট সংস্করণ


রাজশাহীর ঐতিহ্যবাহী জনকল্যাণমূলক প্রতিষ্ঠান রাজশাহী অ্যাসোসিয়েশন ভবনের দোকান দখলের অভিযোগকে “সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক” বলে দাবি করেছেন স্থানীয় ব্যবসায়ী ও মার্কেট ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুল আলম লিটু

লিটু বলেন, “আমি কখনো রাজশাহী অ্যাসোসিয়েশন ভবনের কোনো দোকান দখল করিনি। দোকানঘরের কেয়ারটেকার ‘বাচ্চু আর্ট’-এর স্বত্বাধিকারী বাচ্চুর সঙ্গে আমাদের মাঝে মধ্যে উঠাবসা হয়—এটিকেই কেন্দ্র করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।”

রাজনৈতিক ঘনিষ্ঠতার অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, “আমি ব্যবসায়ী মানুষ। মেয়র থাকাকালে এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে অন্যান্য ব্যবসায়ীর মতোই শুভেচ্ছা জানিয়েছিলাম; এর বাইরে কখনো তাঁর ঘনিষ্ঠ সহযোগী বা কোনো রাজনৈতিক দলের পদধারী ছিলাম না।”

তিনি আরও বলেন, “ব্যবসার প্রয়োজনে সবার সঙ্গে ওঠাবসা করতে হয়, কিন্তু এটিকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কারও জায়গা দখল করা বা বেআইনি কোনো কর্মকাণ্ডের সঙ্গে আমি জড়িত নই।”

আশিকুল আলম লিটু অভিযোগগুলোকে পরিকল্পিত অপপ্রচার আখ্যা দিয়ে সংবাদমাধ্যমকে অনুরোধ করেছেন—যাচাই-বাছাই ছাড়া ভিত্তিহীন তথ্য প্রকাশ না করতে।

আরও খবর

Sponsered content