সম্পাদকীয়

রংপুরে সেপ্টেম্বরে ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন

  মো: সাকিব চৌধুরী ৬ সেপ্টেম্বর ২০২৫ , ১:০৮:২০ প্রিন্ট সংস্করণ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

 

সাধারণত এপ্রিল ও মে মাসেই দেশের মানুষ প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়। সে সময় তাপমাত্রা প্রায় প্রতিদিনই ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকে। কিন্তু এবার সেপ্টেম্বর মাসে তুলনামূলক কম তাপমাত্রার মধ্যেও ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। চলতি মাসের শুরুতে তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস থাকলেও তীব্র গরমে মানুষ হাঁসফাঁস করছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) রংপুরসহ আশপাশের জেলায় গরম পরিস্থিতি আরও প্রকট হয়। প্রতিনিয়ত ঘামে ভিজে যাচ্ছে মানুষ। কম তাপমাত্রার মধ্যেও এত গরম লাগার কারণ হিসেবে আবহাওয়াবিদরা বাতাসে অতিরিক্ত আর্দ্রতাকে দায়ী করেছেন।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এপ্রিল ও মে মাসে তাপমাত্রা বেশি থাকলেও বাতাসে আর্দ্রতা তুলনামূলক কম থাকে। এখন আর্দ্রতা বেড়ে যাওয়ায় সামান্য তাপমাত্রাতেই ভীষণ গরম অনুভূত হচ্ছে। শনিবার সকালে রংপুরে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ।

অন্যদিকে বৃষ্টিপাত না থাকাও গরমের অন্যতম কারণ। গত দুই সপ্তাহ ধরে রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে উল্লেখযোগ্য বৃষ্টি হয়নি। মাঝে মধ্যে হালকা বৃষ্টি হলেও তাতে স্বস্তি মিলছে না। লঘুচাপের প্রভাব বাংলাদেশে না পড়া ও মৌসুমি বায়ু দুর্বল হয়ে পড়ায় বৃষ্টি কমে গেছে।

এই ভ্যাপসা গরমে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন কর্মজীবী মানুষ। দিনের বেলা বাইরে বের হলে গরমের সঙ্গে বিদ্যুৎ বিভ্রাট যোগ হয়ে কষ্টকে আরও বাড়িয়ে তুলছে।

আরও খবর

Sponsered content