সারাদেশ

নওগাঁয় নির্মাণাধীন ড্রেনে সুয়ারেজ সংযোগে নিষেধাজ্ঞা

  মাহবুবুজ্জামান সেতু ৪ নভেম্বর ২০২৫ , ৭:৩৮:৪৯ প্রিন্ট সংস্করণ

নওগাঁ, ২৭ অক্টোবর — নওগাঁর মান্দা উপজেলা পরিষদ সংলগ্ন রাস্তায় জলাবদ্ধতা নিরসনের জন্য নির্মাণাধীন ড্রেনে বাসা ও স্থাপনা থেকে সুয়ারেজ সংযোগ না দেওয়ার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ড্রেন নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হলেও স্থানীয় কিছু বাসিন্দার জায়গা প্রদান না করায় কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি, যার ফলে বরাদ্দও ফেরত গেছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ইতিমধ্যে কিছু বাসা ও স্থাপনা থেকে নির্মাণাধীন ড্রেনে সুয়ারেজ সংযোগ দেওয়া হয়েছে, যা এলাকায় নতুন করে জলাবদ্ধতার সৃষ্টি করছে।

উপজেলা প্রশাসন সংশ্লিষ্টদের অনুরোধ করেছে, ড্রেনটির নির্মাণ কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো ধরনের সুয়ারেজ সংযোগ দেওয়া হোক না।

উল্লেখ্য, এই বিষয়ে সিদ্ধান্ত ১৩ অক্টোবর অনুষ্ঠিত একটি সভায় গৃহীত হয়েছিল।

আরও খবর

Sponsered content