সারাদেশ

বগুড়ায় ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

  বগুড়া প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২৫ , ১১:১৮:৩৮ প্রিন্ট সংস্করণ

মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম (এমটিএফ) ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বগুড়ায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুর ২টার দিকে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি (আইএইচটি) বগুড়া ও মোহাম্মদ আলী হাসপাতালের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সত্ত্বেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এখনও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। দীর্ঘদিন ধরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানালেও তা না হওয়ায় পেশাজীবীদের মধ্যে চরম হতাশা তৈরি হয়েছে। দ্রুত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

কর্মসূচিতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পেশাজীবীরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন এমটিএফ বগুড়া জেলা শাখার সভাপতি মোঃ এরশাদ হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বাদশা, হায়দার আলী, ছাত্র সংগ্রাম পরিষদের নেতা মেহেদী হাসান ফাহাদ, বৈষম্য বিরোধী পরিষদের জেলা সভাপতি শাহজাহান আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও ১০ম গ্রেড বাস্তবায়ন না হওয়া দুঃখজনক। দ্রুত সময়ের মধ্যে এ দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

আরও খবর

Sponsered content