সারাদেশ

ঝিকরগাছায় হতদরিদ্র পরিবারের মাঝে জেডিও সংগঠনের ছাগল বিতরণ

  এম.আমিরুল ইসলাম জীবন,স্টাফ রিপোর্টার ২২ নভেম্বর ২০২৫ , ১১:০০:৫০ প্রিন্ট সংস্করণ

যশোরের ঝিকরগাছায় ২০টি হতদরিদ্র পরিবারের মাঝে মোট ৪০টি ছাগল বিতরণ করেছে ঝিকরগাছা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (জেডিও)। শনিবার উপজেলা নির্বাহী অফিসার মোছা. রনী খাতুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজাপুর দাসপাড়া ও কাউরিয়া গ্রামের উপকারভোগীদের হাতে ৪/৫ মাস বয়সী দুইটি করে মেয়ে ছাগল তুলে দেন।

পানিসারা ইউনিয়নের রাজাপুর দাসপাড়া বারোয়ারী পূজা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কর্মসূচি বাস্তবায়ন করেছে জেডিও এবং অর্থায়ন করেছে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেডিও সভাপতি অধ্যাপক মো. বাবলুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন নির্বাহী পরিচালক মোঃ মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুমা আখতার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেজবাহ উদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. খায়রুল ইসলাম মোল্লা, সমন্বয়কারী শ্যামল কুমার দাস ও প্রোগ্রাম অফিসার মকবুল হোসেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে “হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ প্রকল্প”-এর আওতায় উপকারভোগীদের ছাগল পালনের ওপর দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও প্রশিক্ষক ডা. মাসুমা আখতার।

আয়োজকরা জানান, এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় দরিদ্র পরিবারের স্বনির্ভরতায় নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।

আরও খবর

Sponsered content