খেলাধুলা

বিশ্বকাপ টিকিটের তুমুল চাহিদা

  প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২৫ , ৯:৩২:৪১ প্রিন্ট সংস্করণ

ফের টিকিট বিক্রি শুরু হওয়ার পর তুমুল সাড়া পাওয়ার কথা বলেছে ফিফা। টিকিটের দাম নিয়ে ক্রমবর্ধমান সমালোচনার মধ্যে প্রথম ২৪ ঘণ্টায় ৫০ লাখ অনুরোধ পাওয়ার কথা জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা।

ফিফা বলেছে, বৃহস্পতিবার টিকিট বিক্রির নতুন ধাপ শুরু হওয়ার পর দুইশর বেশি দেশের ভক্তদের কাছ থেকে সাড়া পেয়েছে তারা। তাদের তথ্য অনুযায়ী টিকিটের জন্য তিন স্বাগতিক দেশের পর সবচেয়ে বেশি অনুরোধ এসেছে কলম্বিয়া, ইংল্যান্ড, একুয়েডর, ব্রাজিল, আর্জেন্টিনা, স্কটল্যান্ড, জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও পানামা থেকে।

আগামী ২৭ জুন অনুষ্ঠেয় পর্তুগাল ও কলম্বিয়ার গ্রুপ পর্বের ম?্যাচের টিকিটের জন্য চাহিদা সবচেয়ে বেশি। এরপর আছে যথাক্রমে- ১৩ জুনের ব্রাজিল ও মরক্কো, ১৮ জুনের মেক্সিকো ও দক্ষিণ কোরিয়া, ২৫ জুনের একুয়েডর ও জার্মানি এবং ২৪ জুনের ব্রাজিল ও স্কটল্যান্ড ম্যাচ। ২০২২ সালের কাতার বিশ্বকাপের তুলনায় এবার গ্রুপ পর্বের টিকিটের দাম তিনগুণ বেশি। ফাইনালের টিকিটের সর্বনিম্ন মূল্য ৩ হাজার ১১৯ পাউন্ড, যা গত আসরের চেয়ে সাত গুণ বেশি। টিকিটে শিশু বা অন্যদের জন্য কোনো ছাড় নেই। টুর্নামেন্টের শেষ দিকের ম্যাচগুলোতে উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে টিকিটের দাম। কোয়ার্টার-ফাইনালের প্রতিটি ম্যাচের টিকিটের দাম, ৫০৭, ৭৫৭ ও ১ হাজার ৭৩ পাউন্ড। দুটি সেমি-ফাইনালের টিকিটের দাম ৬৮৬, ১ হাজার ৮১৯ ও ২ হাজার ৩৬৩ পাউন্ড। টিকিটের আকাশ ছোঁয়া দামের প্রতিবাদ জানিয়ে বিক্রি বন্ধের দাবি জানিয়েছে ফুটবল সাপোর্টার্স ইউরোপ (এফএসই)। এতে যোগ দিয়েছে ফুটবল সাপোর্টার্স অ?্যাসোসিয়েশন (এফএসএ)। একই সঙ্গে প্রতিটি দেশের ফুটবল ফেডারেশনকে সমর্থকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে তারা।

আরও খবর

Sponsered content