সারাদেশ

রংপুর-২ আসনে বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

  বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : ২৮ ডিসেম্বর ২০২৫ , ১১:৪৬:০৩ প্রিন্ট সংস্করণ

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-২ (বদরগঞ্জ–তারাগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয় পার্টির প্রার্থীরা নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেছেন।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৩টায় বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আঞ্জুমান সুলতানার কাছে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী সরকার আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র দাখিল শেষে মোহাম্মদ আলী সরকার বলেন, “এই নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ ধাপ। নির্বাচন কমিশনের সব বিধিনিষেধ মেনে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হবে।”

তিনি আরও বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করে জনগণের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়া হবে। কোনো ধরনের শোডাউন, সহিংসতা কিংবা আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়ানো যাবে না বলেও তিনি নেতাকর্মীদের সতর্ক করেন।

এ সময় উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম, রংপুর জেলা বিএনপির সদস্য সায়েদা হাসান, কালুপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক তাজকুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা।

অন্যদিকে একই আসনে জাতীয় পার্টির প্রার্থী আনিসুল ইসলাম মন্ডল বিকেল ৫টা ৩০ মিনিটে তার মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সদস্য বজলুর রশিদ বুলেট, পৌর জাতীয় পার্টির সদস্য সচিব মশিউর রহমান, উপজেলা জাতীয় পার্টির সদস্য মজিবুল ইসলাম এবং উপজেলা জাতীয় যুবসংহতির আহ্বায়ক শওকাত আলী।

আরও খবর

Sponsered content