খেলাধুলা

খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের ম্যাচ বাতিল

  প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২৫ , ২:০৫:০৩ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টায় ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে আজকের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)–এর সব ম্যাচ বাতিল করা হয়েছে।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ বেলা ১টায় সিলেট টাইটানস ও চট্টগ্রাম রয়্যালসের ম্যাচ এবং সন্ধ্যা ৬টায় ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে এখন ম্যাচ দুটি অনুষ্ঠিত হচ্ছে না।

বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশের শোকাবহ পরিস্থিতি ও খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের দুটি ম্যাচ বাতিল করা হয়েছে। এ দুটি ম্যাচ কবে হবে, তা পরে জানাবে বিসিবি।

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে অসামান্য সমর্থন দিয়েছেন। ক্রিকেট অবকাঠামোর উল্লেখযোগ্য উন্নয়ন এবং সারা দেশে খেলাটির বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন খালেদা জিয়া। তাঁর দূরদর্শিতা ও উৎসাহে দেশের ক্রিকেটে সাফল্য ও অগ্রগতির পথ সুগম করেছে।

এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক শোকবার্তায় বিসিবি দেশের ক্রিকেটের উন্নয়নে তার অব্যাহত সমর্থনের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে প্রয়াত নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করেছে।

আরও খবর

Sponsered content