সারাদেশ

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বগুড়া শহর যুবদলের কোরআন খতম ও দোয়া মাহফিল

  বগুড়া প্রতিনিধি ৮ জানুয়ারি ২০২৬ , ১২:২৬:০৪ প্রিন্ট সংস্করণ

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বগুড়া শহর যুবদলের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বাদ জোহর বগুড়া শহরের কবি নজরুল ইসলাম রোডে অবস্থিত শহর যুবদল কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পূর্বে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শহর যুবদলের আহ্বায়ক আহসান হাবিব মমি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি।

আলোচনা সভায় বেগম খালেদা জিয়ার কর্মজীবন নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া ইসলাম ও আলেম সমাজের প্রতি ছিলেন অত্যন্ত দরদী। বাংলাদেশের রাজনীতিতে ধর্মীয় মূল্যবোধের প্রতিফলন এবং আলেম সমাজের সঙ্গে সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি ব্যক্তিগত জীবনে যেমন ধর্মপ্রাণ ছিলেন, তেমনি রাষ্ট্রীয়ভাবেও ইসলামের প্রসারে কার্যকর ভূমিকা রেখেছেন।”

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, শহর যুবদলের সিনিয়র সহ-সভাপতি তারিক মজিদ সোহাগ, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিপলু, সিনিয়র সাধারণ সম্পাদক আবু সাইদ মণ্ডলসহ শহর ও ওয়ার্ড যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এছাড়া গাবতলী উপজেলার তেতুলগাছি জামিয়া রহমানিয়া মাদ্রাসার ৪০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে কোরআন খতম অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. আব্দুর রহিম।

আরও খবর

Sponsered content