প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২৬ , ৬:১৫:৩২ প্রিন্ট সংস্করণ
দলীয় শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত থাকায় নড়াইলের কালিয়া উপজেলা সভাপতিকে বহিষ্কার করেছে বিএনপি।
আজ বৃহস্পতিবার সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য নড়াইল জেলার কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেনকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।




















