সোহেল খান দূর্জয়, নেত্রকোনা: ৫ ফেব্রুয়ারি ২০২৬ , ১:৩৫:৫৮ প্রিন্ট সংস্করণ
‘জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা সরকারি গণগ্রন্থাগার-এর পাঠকক্ষে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান পূর্ণিমা ডালু-এর সভাপতিত্বে সঞ্চালনা করেন শিশু একাডেমির আবৃত্তিক প্রশিক্ষক পহেলী দে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন নেত্রকোনা কালেক্টরেট স্কুল-এর অষ্টম শ্রেণির শিক্ষার্থী শেখ মাহাদী এবং গীতা পাঠ করেন অহনা সরকার শ্যামা।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান রামেন্দ্র কুমার সরকার, নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী, নেত্রকোনা সরকারি কলেজের সাবেক বাংলা বিভাগীয় প্রধান অধ্যাপক আফজালুর রহমান, মানবাধিকার ও উন্নয়নকর্মী প্রবাল সাহা এবং ব্রাক জেলা শাখার সমন্বয়ক খায়রুল ইসলাম।
অনুষ্ঠান শেষে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উপলক্ষে জেলা গণগ্রন্থাগারের আয়োজনে অনুষ্ঠিত চিত্রাংকন ও বইপাঠ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।














