সারাদেশ

বিরামপুরে ধানের শীষে ভোট চেয়ে শ্রমিক দলের লিফলেট বিতরণ ও প্রচারণা

  মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:২৪:২১ প্রিন্ট সংস্করণ

দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর স্থায়ী কমিটির সদস্য এবং দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ করেছে শ্রমিক দলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিরামপুর উপজেলা ও পৌর শ্রমিক দলের যৌথ আয়োজনে বিরামপুর শহরের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বাস, ট্রাক, সিএনজি চালিত অটোরিকশা, রিকশা-ভ্যান, ইজিবাইক, অটোবাইক ও দোকান শ্রমিকদের মধ্যে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হয়।

প্রচারণাকালে শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন নেতাকর্মীরা এবং আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমান, ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাকিম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক রোস্তম আলী, বিরামপুর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক এমদাদুল হক, সদস্য সচিব শাহ্ আলম মন্ডল, বিরামপুর পৌর শ্রমিক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন মোল্লা, সদস্য সচিব মাসুদ রানা বাবু, দিনাজপুর পৌর শ্রমিক দলের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক নুর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলীসহ বিরামপুর উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও খবর

Sponsered content