সারাদেশ

মাধবপুরে পৃথক অভিযানে ভারতীয় গরু ও মদ জব্দ

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ১১ মার্চ ২০২৬ , ১:৪৭:৩০ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় থেকে পৃথক দুইটি অভিযানে প্রায় তিন লক্ষাধিক টাকা মূল্যের ৫টি ভারতীয় গরু ও ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি।
মঙ্গলবার (১০ মার্চ) মাধবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে রাজেন্দ্রপুর বিওপির টহলদল রামনগর এলাকায় জঙ্গলের ভেতর লুকানো অবস্থায় মালিকবিহীন ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
অপরদিকে, গুইবিল বিওপির টহলদল সোমবার (৯ মার্চ) গুইবিল এলাকায় অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে জঙ্গলে লুকিয়ে রাখা ৫টি ভারতীয় গরু জব্দ করে।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
বিজিবি সূত্র জানায়, জব্দকৃত মদ ও গরু আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে। এছাড়া চলতি মাসে ৫৫ বিজিবির অভিযানে ৮৯ কেজি ভারতীয় গাঁজা ও ১৪১ বোতল ভারতীয় মদ আটক করা হয়েছে।

আরও খবর

Sponsered content