সারাদেশ

বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

  সাতক্ষীরা প্রতিনিধি: ২৬ মার্চ ২০২৬ , ১১:৪০:১২ প্রিন্ট সংস্করণ

 

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিক সূচনা করেন জেলা প্রশাসক আফরোজা আকতার।

পতাকা উত্তোলনের পরপরই শুরু হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী। পুলিশ, আনসার ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ কুচকাওয়াজ ছিল অত্যন্ত মনোমুগ্ধকর। কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন জেলা প্রশাসক আফরোজা আকতার এবং পুলিশ সুপার আরেফিন জুয়েল।

শিক্ষার্থীদের চমৎকার ডিসপ্লে ও শারীরিক কসরতে স্টেডিয়াম প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল দেশাত্মবোধ, শৃঙ্খলা ও ঐক্যের এক অনন্য প্রকাশ।

এ সময় বক্তারা মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও খবর

Sponsered content