স্বাস্থ্য

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে সাভারে ‘ওয়ান হেলথ’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

  নিজস্ব প্রতিবেদক: ৭ এপ্রিল ২০২৬ , ৫:৪৮:৪২ প্রিন্ট সংস্করণ

বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে গণস্বাস্থ্য কেন্দ্র (GK), গণ বিশ্ববিদ্যালয় (GB) এবং গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ (GSVMC)-এর যৌথ উদ্যোগে সাভারে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সাভারস্থ পিএইচএ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। দিনব্যাপী কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী বক্তব্যে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন স্বাস্থ্যখাতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. মো. মাহমুদুল হাসান শিকদার। বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. ফরিদা ইয়াসমীন সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রভাষক তানিয়া আহমেদ তন্নী।

আলোচনার মূল বিষয় ছিল “ওয়ান হেলথ” ধারণা, যেখানে মানুষ, প্রাণী ও পরিবেশের সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হয়। বক্তারা জুনোটিক রোগ, জলবায়ু পরিবর্তন এবং খাদ্য নিরাপত্তার মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে প্রশ্নোত্তর ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি পুরো আয়োজনটি জুম ও ফেসবুকের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।

সমাপনী বক্তব্যে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম সফিকুজ্জামান সকল অংশগ্রহণকারীকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

আরও খবর

Sponsered content