অপরাধ

সাতক্ষীরার শ্যামনগরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ আটক-১

  সাতক্ষীরা প্রতিনিধি: ১২ এপ্রিল ২০২৬ , ৯:০৬:৩৯ প্রিন্ট সংস্করণ

সাতক্ষীরার শ্যামনগরে কোস্ট গার্ডের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও বিদেশী বিয়ারসহ এক মাদককারবারীকে আটক করা হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) বিকালে উপজেলার কৈখালী ইউনিয়নের সাহেবখালী এলাকায় এই অভিযানে প্রায় দুই লক্ষ টাকা মুল্যের মাদক সহ এক বেক্তিকে আটক করা হয়েছে। আটকৃত ব্যক্তি হলেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের মোঃ নেছার আলীর পুত্র মোঃ মিজানুর রহমান (৪২)।
কোস্ট গার্ড সূত্রে যানা যায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কৈখালী আজ সকাল ৯টায় শ্যামনগর থানাধীন সাহেবখালী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে ফেন্সিডিল ১৪৮ বোতল এবং বিদেশী বিয়ার ২৪ পিস অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ ৭৭ হাজার টাকা। এসময় মাদক পরিবহন কৃত ওই মাদককারবারীকে হাতেনাতে আটক করা হয়েছে। এছাড়াও আরও যানা যায় যে, আটককৃত ব্যক্তি এবং জব্দকৃত মাদকদ্রব্যের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। সীমান্ত ও উপকূলীয় এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এবিষয়ে শ্যামনগর থানা অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান বলেন, কোস্ট গার্ডের অভিযানে আটক আসামীকে থানায় হস্তান্তর করেছে যুদ্ধে দোকানে মামলা হয়েছে আগামীকাল বিজ্ঞ আদলতে প্রেরন করা হবে।

আরও খবর

Sponsered content